ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৪৫
আজকের সর্বশেষ সবখবর

হাজারীবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জন গ্রেফতার

সত্যের কন্ঠ
জুলাই ৩, ২০২৬ ১০:৪৭ অপরাহ্ণ
পঠিত: 24 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

রাজধানীর হাজারীবাগ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে পরোয়ানাভুক্ত মামলার আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন।

হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইমন হোসেন বাবু, হৃদয় (২৫), মো. ফিরোজ (২৫), সিয়াম (১৯), আতিকুল (২১), নাইম (২৭), আনোয়ার (২৮), শাহআলম (২২), মো. কাইয়ুম (২০), মো. সাজু (২৫), মো. স্বাধীন (১৯), মো. সালমান (৩৫), মো. হাকিমুল গাজী (২২), আমানউল্লাহ (২৯), তারা মিয়া (২৭) ও মো. সিয়াম ফরাজী (১৯)সহ মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে পরোয়ানাভুক্ত আসামির পাশাপাশি বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিরাও রয়েছেন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।