ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৪৩
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮ মাদক কারবারি ও সেবনকারীকে কারাদণ্ড

সত্যের কন্ঠ
জুলাই ২, ২০২৬ ৪:৩১ অপরাহ্ণ
পঠিত: 43 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

রাজধানীর মেরুল বাড্ডা, ভাটারা ও খিলক্ষেত এলাকায় মাদকবিরোধী বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮ জন মাদক কারবারি ও সেবনকারীকে গ্রেফতার করেছে র‍্যাব-১। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

র‍্যাব-১ সূত্রে জানা যায়, বুধবার (১ জুলাই) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত র‍্যাব-১-এর সিপিসি-১, সিপিসি-২, সিপিসি-৩ এবং সদর কোম্পানির সমন্বয়ে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। সরকার ঘোষিত মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে পরিচালিত এ অভিযানে বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে রাজধানীর মেরুল বাড্ডা, ভাটারা ও খিলক্ষেত এলাকা থেকে মোট ৮ জনকে গ্রেফতার করা হয়। পরে র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ ধারার সংশ্লিষ্ট বিধান অনুযায়ী গ্রেফতারকৃতদের অপরাধের ধরন বিবেচনায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।

র‍্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।