আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :
মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ কামরুজ্জামান বাবু ওরফে নিউটন (৩৫)-কে গ্রেফতার করেছে র্যাব-৫, রাজশাহী।
র্যাব-৫ সূত্রে জানা যায়, বুধবার (১ জুলাই) বিকেল আনুমানিক ৫:১০টায় র্যাব-৫, সিপিসি-২, নাটোর এবং সদর কোম্পানি, রাজশাহীর যৌথ আভিযানিক দল রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন প্যারা মেডিকেল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত কামরুজ্জামান বাবু ওরফে নিউটন নাটোর জেলার বড়াইগ্রাম থানার জিআর নং-৩১২/১৯ মামলার আসামি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার ওই মামলায় আদালত তাকে এক বছরের কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
