ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:১১
আজকের সর্বশেষ সবখবর

এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি ফয়সাল শেখ বাগেরহাট থেকে গ্রেফতার

সত্যের কন্ঠ
জুন ২৮, ২০২৬ ৪:১৩ অপরাহ্ণ
পঠিত: 37 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

রাজবাড়ীর গোয়ালন্দঘাটে মাদকদ্রব্য উদ্ধার অভিযানের সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি ফয়সাল শেখ (৩০)-কে বাগেরহাটের ফকিরহাট থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

র‍্যাব সূত্রে জানা যায়, গত ২০ জুন দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পোড়াভিটা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার সময় ফয়সাল শেখের দেহ তল্লাশি করে হেরোইন উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে সাজা প্রদানকালে তার সহযোগীরা কর্তব্যরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে অতর্কিত হামলা চালিয়ে ফয়সালকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ীর পরিদর্শক মো. রাসেল আলী বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও পেনাল কোডের বিভিন্ন ধারায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তের অংশ হিসেবে র‍্যাব-১০-এর ফরিদপুর ক্যাম্প আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করে।

এর ধারাবাহিকতায় গত ২৭ জুন সন্ধ্যা আনুমানিক ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় র‍্যাব-১০ এবং র‍্যাব-৬-এর যৌথ আভিযানিক দল বাগেরহাট জেলার ফকিরহাট থানাধীন নোয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত প্রধান আসামি ফয়সাল শেখকে গ্রেফতার করে।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত ফয়সাল শেখ রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানার একাধিক মাদক মামলার এজাহারভুক্ত আসামি। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।