ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:১০
আজকের সর্বশেষ সবখবর

কেরানীগঞ্জে ৪২৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১০

সত্যের কন্ঠ
জুন ২৭, ২০২৬ ১০:৫১ অপরাহ্ণ
পঠিত: 29 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দি এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ১ লাখ ২৬ হাজার ৯০০ টাকা মূল্যমানের ৪২৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০।

র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৭ জুন) বিকেল আনুমানিক ৫টায় সদর কোম্পানির একটি আভিযানিক দল কালিন্দি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ৪২৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং আব্দুল মান্নান (৫১) ও মো. মাসুম খাঁন (৩০) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তারা উভয়েই মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খুনের চর এলাকার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।