ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:১০
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে প্রায় ২৬ লাখ টাকার ৮৮০ বোতল স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার, জব্দ প্রাইভেটকার

সত্যের কন্ঠ
জুন ২৭, ২০২৬ ১:৫৪ অপরাহ্ণ
পঠিত: 34 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ২৬ লাখ ৪০ হাজার টাকা মূল্যমানের ৮৮০ বোতল স্কাফ সিরাপসহ এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (২৭ জুন) রাত আনুমানিক ২:২০টায় ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল সাতক্ষীরা-ঢাকাগামী মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহজনক যানবাহনে তল্লাশি চালায়। এ সময় একটি প্রাইভেটকার থেকে ৮৮০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ ৪০ হাজার টাকা। অভিযানে মো. রানা গাজী (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত রানা গাজী দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে স্কাফ সিরাপসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। এছাড়া তিনি সাতক্ষীরা জেলার দেবহাটা থানার অপর একটি মামলার এজাহারভুক্ত আসামি বলেও র‍্যাব জানিয়েছে।

উদ্ধারকৃত মাদক ও জব্দকৃত প্রাইভেটকারসহ গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।