ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:১১
আজকের সর্বশেষ সবখবর

২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

সত্যের কন্ঠ
জুন ২৭, ২০২৬ ১:২০ অপরাহ্ণ
পঠিত: 22 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতের নাম জামাল আহমদ ওরফে রতন (৪১)।

গোয়েন্দা-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ জুন) বিকেল আনুমানিক ৪:৩০টায় মোহাম্মদপুর থানাধীন হাউজিংয়ের বিপরীতে গাবতলী থেকে সদরঘাটগামী সড়কের পশ্চিম পাশে একটি কুরিয়ার সার্ভিসের সামনে অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে জামাল আহমদকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত জামাল আহমদ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এছাড়া তার বিরুদ্ধে মৌলভীবাজার জেলার বড়লেখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।