ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:১১
আজকের সর্বশেষ সবখবর

ডিএমপির কঠোর নিরাপত্তা ব্যবস্থায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো পবিত্র আশুরার তাজিয়া মিছিল

সত্যের কন্ঠ
জুন ২৬, ২০২৬ ১০:২২ অপরাহ্ণ
পঠিত: 31 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় পবিত্র আশুরা উপলক্ষে ঐতিহ্যবাহী প্রধান তাজিয়া শোক মিছিল শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকাল ১০:০০টায় পুরান ঢাকার ঐতিহাসিক হোসাইনী দালান ইমামবাড়া থেকে মিছিলটি শুরু হয়ে দুপুর ২:৩০টায় ধানমন্ডি লেকের পাড়ে প্রতীকী ‘কারবালা’ প্রান্তে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

মিছিলে হাজারো ভক্ত খালি পায়ে বুক চাপড়িয়ে ‘হায় হোসেন, হায় হোসেন’ মাতম করে অংশগ্রহণ করেন। মিছিলটি হোসাইনী দালান, বকশি বাজার, আলিয়া মাদ্রাসা মোড়, উর্দু রোড, লালবাগ, আজিমপুর, নীলক্ষেত, ঢাকা কলেজ, সাইন্সল্যাব, ধানমন্ডি আবাসিক এলাকার ২ নম্বর রোড, বিজিবির ৪ নম্বর গেট ও সাত মসজিদ রোড হয়ে নির্ধারিত গন্তব্যে পৌঁছে।

ডিএমপি সূত্রে জানা যায়, তাজিয়া মিছিলকে কেন্দ্র করে আগে থেকেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠিসহ কোনো ধরনের অস্ত্রশস্ত্র বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়। নিরাপত্তা নিশ্চিতে ডিএমপির বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিলেন।

ডিএমপি কমিশনারের নির্দেশনায় সকল স্তরের পুলিশ কর্মকর্তা ও সদস্যরা নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করেন। ফলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ঐতিহ্যবাহী তাজিয়া শোক মিছিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

প্রসঙ্গত, ১০ মুহররম পবিত্র আশুরা মুসলিম সম্প্রদায়ের জন্য অত্যন্ত শোকাবহ ও তাৎপর্যপূর্ণ একটি দিন। এ উপলক্ষে পুরান ঢাকার হোসাইনী দালান, বড় কাটারা ইমামবাড়াসহ বিভিন্ন ইমামবাড়ায় শোকানুষ্ঠান ও তাজিয়া মিছিলের আয়োজন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।