ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:২৪
আজকের সর্বশেষ সবখবর

যশোর ঝিকরগাছায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

সত্যের কন্ঠ
জুন ২৬, ২০২৬ ৩:৩৯ অপরাহ্ণ
পঠিত: 36 বার
Link Copied!

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:- যশোর ঝিকরগাছায় বিষধর সাপের কামড়ে রাকিবুল হাসান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার ( ২৬ জুন) যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রাকিবুল ঝিকরগাছা উপজেলার শিমুলিয়ার জাফরনগর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

নিহতের স্বজনরা জানিয়েছেন, বৃহস্পতিবার গভীররাতে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় রাকিবুলকে সাপে কামড় দেয়। ঝাড়ফুঁকের পর তাকে আজ শুক্রবার ভোর ৬ টার দিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ৭ টার দিকে রাকিবুল মারা যান।

হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা.বিচিত্র মল্লিক জানান,রাকিবুলের বাম হাতের আঙ্গুলে সাপে কামড়ের চিহ্ন রয়েছে। বিষধর সাপে কামড়ের পর তাকে দেরি করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফলে যথাযথ চিকিৎসাসেবা প্রদান করেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।