আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কাটাসুর পশ্চিম ইউনিটের সভাপতি মোঃ ইমরান হোসেন (৩৫)-কে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যা আনুমানিক ৭:০০টায় মোহাম্মদপুর থানাধীন কাটাসুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ইমরান হোসেনের বিরুদ্ধে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে তাকে আটক করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
