ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:১০
আজকের সর্বশেষ সবখবর

যাত্রাবাড়ীতে ব্লেজার কারখানায় চুরি: আসামি গ্রেফতার, উদ্ধার ৯টি চোরাই সেলাই মেশিন

সত্যের কন্ঠ
জুন ২৬, ২০২৬ ১:০১ অপরাহ্ণ
পঠিত: 25 বার
Link Copied!

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি ব্লেজার তৈরির কারখানায় চুরির ঘটনায় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া JACK ব্র্যান্ডের ৭টি ও ZOJE ব্র্যান্ডের ২টিসহ মোট ৯টি অটো সেলাই মেশিন উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতের নাম মো. সাদ্দাম (৩০)। গত ২৬ মে ঈদুল আজহার ছুটিতে কারখানার মালিক গ্রামের বাড়িতে গেলে ৫ জুন ফিরে এসে কারখানার তালা খোলা ও মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে তিনি ৯টি অটো সেলাই মেশিন চুরি হওয়ার বিষয়টি জানতে পেরে যাত্রাবাড়ী থানায় মামলা করেন। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা।

মামলার তদন্তে গোয়েন্দা তথ্য-প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার (২৫ জুন) দিবাগত রাতে শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে সাদ্দামকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নূরুন্নেছা মার্কেটের একটি গোডাউন থেকে চোরাই ৯টি সেলাই মেশিন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদ্দাম চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।