ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:২৪
আজকের সর্বশেষ সবখবর

“কেরানীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার”

সত্যের কন্ঠ
জুন ২৫, ২০২৬ ১১:২০ অপরাহ্ণ
পঠিত: 39 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

ঢাকার কেরানীগঞ্জে অভিযান পরিচালনা করে প্রায় ৩০ হাজার টাকা মূল্যমানের ১০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

র‌্যাব সূত্রে জানা যায়, দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মাদক চক্রের সক্রিয় সদস্য মো. মাসুম হোসেন (৩৩)-কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাসুম হোসেন কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব মান্দাইল মাদ্রাসা মসজিদ এলাকার বাসিন্দা। অভিযানের সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৩০ হাজার টাকা। এছাড়া মাদক বিক্রির নগদ ৬ হাজার ৮০০ টাকাও জব্দ করা হয়েছে।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।

র‌্যাব-১০ জানিয়েছে, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।