রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে এক ছিনতাইকারী ও এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃতরা হলেন— মো. নাঈম (২২) এবং মো. ফারুক (৩৫)।
ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটে জাতীয় স্টেডিয়ামের ৪ নম্বর গেট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় নাঈমকে একটি চাকুসহ সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করা হয়।
একই অভিযানে ফারুকের কাছ থেকে ৩ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
পরে গ্রেফতারকৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত সংক্ষিপ্ত বিচারে নাঈমকে ৩ মাসের কারাদণ্ড এবং ফারুককে ৪৫ দিনের কারাদণ্ড প্রদান করেন।
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিবি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
