ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:২৫
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে র‍্যাব-৯ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান, ৯ যানবাহনের মালিককে জরিমানা

সত্যের কন্ঠ
জুন ২৫, ২০২৬ ১১:০৮ অপরাহ্ণ
পঠিত: 52 বার
Link Copied!

 

সিলেটে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ও পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ৯টি যানবাহনের মালিককে মোট ১১ হাজার টাকা জরিমানা করেছে র‍্যাব-৯ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ আভিযানিক দল।

র‍্যাব-৯ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টা থেকে দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত সিলেটের শাহপরাণ ব্রিজের উত্তর পাশে মুরাদপুর চত্বরে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ট্রাক ও পিকআপে হাইড্রোলিক হর্ন ব্যবহার, অবৈধভাবে বালু পরিবহন এবং ত্রিপাল ব্যবহার না করার অভিযোগে ৯ জন গাড়ির মালিককে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫-এর ৬(১) ধারা এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(২) ধারা অনুযায়ী মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

র‍্যাব জানায়, অনুমোদিত মাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টি করে এমন হর্ন ব্যবহার এবং পরিবেশবিধি লঙ্ঘন জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর। এ ধরনের অপরাধের বিরুদ্ধে আইন অনুযায়ী কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে।

জনস্বার্থে পরিবেশ সুরক্ষা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।