ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:২২
আজকের সর্বশেষ সবখবর

“ফেনীতে ১৯ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক করেছে র‌্যাব-৭”

সত্যের কন্ঠ
জুন ২৩, ২০২৬ ১:৫৫ অপরাহ্ণ
পঠিত: 24 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

ফেনী জেলার ফেনী মডেল সদর থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায় যে ফেনী জেলার ছাগলনাইয়া থানার জিরো পয়েন্ট থেকে ‘স্টার লাইন’ পরিবহনে যাত্রীবেশে কতিপয় মাদক কারবারি গাঁজা নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। এর ভিত্তিতে সোমবার (২২ জুন ২০২৬) দুপুর আনুমানিক ১১টা ৫৫ মিনিটে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল ফেনী-কুমিল্লা সড়কের বিসিক রোড এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।

পরবর্তীতে উক্ত পরিবহনটি ঘটনাস্থলে পৌঁছালে র‌্যাব সদস্যরা বাসটি তল্লাশি করে দুইজনকে আটক করে। তারা হলেন— ১। মোঃ নুরুল আলম জানু (৪৫), পিতা: মৃত ইয়াছিন, সাং: মধ্যম মুটুয়া (ফুলজান পাড়া), থানা: ছাগলনাইয়া, জেলা: ফেনী এবং ২। মোঃ খোকন হাওলাদার (৫৫), পিতা: মোঃ আঃ হাকিম হাওলাদার, সাং: উত্তর ফুলহাতা, থানা: মোড়লগঞ্জ, জেলা: বাগেরহাট।

পরে তাদের হেফাজতে থাকা ট্রাভেল ব্যাগ ও ট্রলি ব্যাগ তল্লাশি করে কসটেপে মোড়ানো অবস্থায় মোট ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা।

গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।