ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:০৮
আজকের সর্বশেষ সবখবর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মী গ্রেফতার

সত্যের কন্ঠ
জুন ২৩, ২০২৬ ১:৫০ অপরাহ্ণ
পঠিত: 37 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (২২ জুন ২০২৬) পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপি সূত্রে জানা যায়, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রমনা থানা থেকে ২ জন, ধানমন্ডি থানা থেকে ১০ জন, বংশাল থানা থেকে ১ জন, খিলক্ষেত থানা থেকে ২ জন, কদমতলী থানা থেকে ১ জন, মোহাম্মদপুর থানা থেকে ৮ জন, মিরপুর থানা থেকে ১ জন এবং তুরাগ থানা থেকে ১ জনসহ সর্বমোট ২৬ জনকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সদস্য। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ডিএমপি আরও জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।