ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৫৯
আজকের সর্বশেষ সবখবর

“কদমতলীর আলোচিত আব্দুল কুদ্দুস হত্যা মামলার অন্যতম আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১০”

সত্যের কন্ঠ
জুন ২২, ২০২৬ ১০:১১ অপরাহ্ণ
পঠিত: 63 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

রাজধানীর কদমতলী এলাকায় আলোচিত আব্দুল কুদ্দুস (৩৫) হত্যা মামলার অন্যতম আসামি পায়েল হোসেন ফিরোজ (৪০)-কে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

র‍্যাব সূত্রে জানা যায়, র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে হত্যা, মাদক, অস্ত্র, অপহরণ, ছিনতাই, চাঁদাবাজি ও প্রতারণাসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। স্পর্শকাতর ও চাঞ্চল্যকর মামলার আসামিদের দ্রুত আইনের আওতায় আনা র‍্যাবের নিয়মিত কার্যক্রমের অংশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০টা ০০ মিনিটে ডিএমপি কদমতলী থানাধীন মাতুয়াইল এলাকার ভিকটিম আব্দুল কুদ্দুস চা পান করতে নবারুন স্কুল গলি সংলগ্ন দোকানের সামনে গেলে পূর্ব শত্রুতার জেরে আসামি পায়েল হোসেন ফিরোজসহ অন্যান্যরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের মা বাদী হয়ে কদমতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-৩৫, তারিখ-২০ জুন ২০২৬, ধারা ৩০২/৩৪ দণ্ডবিধি।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে সোমবার (২২ জুন ২০২৬) বিকেল আনুমানিক ৫টা ২০ মিনিটে কদমতলী থানাধীন পূর্ব জুরাইন এলাকা থেকে আসামি পায়েল হোসেন ফিরোজকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।