ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:০৯
আজকের সর্বশেষ সবখবর

১২১ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫

সত্যের কন্ঠ
জুন ২২, ২০২৬ ৮:৫৮ অপরাহ্ণ
পঠিত: 46 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

নওগাঁ জেলার সদর থানা এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে ১২১ বোতল ফেন্সিডিল (এস্কাফ)সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫, রাজশাহী।

র‍্যাব সূত্রে জানা যায়, ২২ জুন ২০২৬ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি আভিযানিক দল নওগাঁ সদর উপজেলার হাট নওগাঁ গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় হারুন অর রশিদের (৫৬) বসতবাড়ির শয়নকক্ষ থেকে ২১ বোতল ফেন্সিডিল (এস্কাফ), একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়।

একই দিনে অপর একটি অভিযানে নওগাঁ সদর উপজেলার চকদেব নুনিয়া পাড়া এলাকায় অর্চনা প্রসাদের বসতবাড়ির শয়নকক্ষে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিল (এস্কাফ), একটি মোবাইল ফোন ও একটি সিমকার্ডসহ দীপু হোসেন (২৮) নামে আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে ফেন্সিডিল সংগ্রহ করে নওগাঁসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে। এছাড়া উদ্ধারকৃত মাদক বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল বলেও তারা স্বীকার করেছে।

উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।