আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৬০৬টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, শনিবার (২০ জুন ২০২৬) রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ট্রাফিক-রমনা বিভাগে ৬২টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ১৪২টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪০৬টি, ট্রাফিক-ওয়ারী বিভাগে ১২৫টি, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০৬টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ৩২৩টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ৩২৪টি এবং ট্রাফিক-গুলশান বিভাগে ১১৮টি মামলা করা হয়।
সূত্র আরও জানায়, ট্রাফিক-মতিঝিল বিভাগে সর্বোচ্চ ৪০৬টি মামলা করা হয়েছে। এছাড়া ট্রাফিক-উত্তরা বিভাগে ৩২৪টি এবং ট্রাফিক-মিরপুর বিভাগে ৩২৩টি মামলা দায়ের করা হয়।
অভিযান চলাকালে বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মোট ৩৫৮টি গাড়ি ডাম্পিং এবং ৩৮০টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে ডিএমপির ট্রাফিক বিভাগের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
