ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৫৯
আজকের সর্বশেষ সবখবর

“ধানমন্ডিতে শিশু রিক্তা মনি হত্যা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ”

সত্যের কন্ঠ
জুন ২০, ২০২৬ ১০:০৪ অপরাহ্ণ
পঠিত: 46 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

রাজধানীর ধানমন্ডিতে আলোচিত শিশু রিক্তা মনি হত্যা মামলার মূল দুই আসামিকে গ্রেফতার করেছে ডিএমপির ধানমন্ডি থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন— ১। মোঃ সবিবুর রহমান (৪৬) এবং ২। ফারাহ নুসরাত ওরফে বর্নি (৪০)।

ধানমন্ডি থানা সূত্রে জানা যায়, ভিকটিম রিক্তা মনি পারিবারিক অস্বচ্ছলতার কারণে প্রায় ৩১ মাস আগে ঢাকায় গৃহকর্মীর কাজে নিয়োজিত হয়। পরবর্তীতে মোঃ গাজিবুর রহমান জনৈক আইয়ুব আলীর মাধ্যমে তাকে ধানমন্ডি এলাকার একটি বাসায় গৃহকর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, সেখানে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো।

সূত্র আরও জানায়, শুক্রবার (১৯ জুন ২০২৬) সকাল আনুমানিক ৬টা ০০ মিনিটে ধানমন্ডি থানাধীন ওই বাসার ১১ তলা ভবনের বারান্দা থেকে শিশুটি নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন এবং বাম হাত ভাঙা অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় নিহতের পিতার অভিযোগের ভিত্তিতে ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়।

এরই ধারাবাহিকতায় শনিবার (২০ জুন) দিবাগত রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে ধানমন্ডি থানা পুলিশের একটি টিম ধানমন্ডি এলাকার নিজ বাসা থেকে গৃহকর্তা ইঞ্জিনিয়ার সবিবুর রহমান এবং তার স্ত্রী ফারাহ নুসরাত ওরফে বর্ণীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।