আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
কক্সবাজারে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিন পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি আলী আহম্মদ (৩৬)-কে গ্রেফতার করেছে র্যাব-১৫।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৮ জুন ২০২৬ তারিখ আনুমানিক বিকাল ৩টা ৪০ মিনিটে র্যাব-১৫, সিপিএসসি’র একটি আভিযানিক দল কক্সবাজার সদর থানাধীন সেন্ট্রাল বাস টার্মিনাল এলাকার বলাকা বাস কাউন্টারের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আলী আহম্মদ (৩৬) কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মহুরীপাড়া এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে পলাতক ছিলেন বলে র্যাব জানায়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
