ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:০৩
আজকের সর্বশেষ সবখবর

“পল্লবীতে ছিনতাইয়ের সময় হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করেছে ট্রাফিক পুলিশ”

সত্যের কন্ঠ
জুন ১৯, ২০২৬ ৬:০২ অপরাহ্ণ
পঠিত: 25 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

রাজধানীর পল্লবী থানা এলাকায় এক যাত্রীর মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় মোঃ মানিক (২৯) নামে এক পেশাদার ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক মিরপুর বিভাগের পল্লবী ট্রাফিক পুলিশ।

শুক্রবার (১৯ জুন) দুপুর আনুমানিক ১২টা ১৩ মিনিটে পল্লবী থানাধীন কালশী মোড়ে এ ঘটনা ঘটে।

ট্রাফিক মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক পল্লবী জোনের কালশী মোড়ে দায়িত্ব পালনকালে পুলিশ সার্জেন্ট এম এস মাহমুদ আলি একটি মাইক্রোবাসের কাগজপত্র যাচাইয়ের জন্য গাড়িটিকে থামানোর সংকেত দেন। এ সময় চালকের সঙ্গে কথা বলার সময় তিনি লক্ষ্য করেন, এক ব্যক্তি গাড়িতে থাকা এক যাত্রীর মোবাইল ফোন ছিনতাই করে দ্রুত পালানোর চেষ্টা করছে।

পরিস্থিতি বুঝে সার্জেন্ট তাৎক্ষণিকভাবে ছিনতাইকারীকে ধাওয়া করেন। একপর্যায়ে সাহসিকতার সঙ্গে তিনি ছিনতাইকারী মানিককে হাতেনাতে আটক করতে সক্ষম হন। পরে তার কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল ফোনটি অক্ষত অবস্থায় উদ্ধার করে ভুক্তভোগীর কাছে ফিরিয়ে দেওয়া হয়।

আটককৃত মানিককে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।