ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৩৩
আজকের সর্বশেষ সবখবর

তিরঝিলে শীর্ষ সন্ত্রাসী কাইল্লা পলাশকে গুলি: ঘটনায় জড়িত মারুফ সুলতান গ্রেফতার

সত্যের কন্ঠ
জুন ১৫, ২০২৬ ৮:১৭ অপরাহ্ণ
পঠিত: 43 বার
Link Copied!

রাজধানীর হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ইয়াছিন খান পলাশ ওরফে কাইল্লা পলাশকে গুলি করে হত্যাচেষ্টার আলোচিত ঘটনায় জড়িত মো. মারুফ সুলতান ওরফে ফেরদৌস (৩৭)-কে গ্রেফতার করেছে র‍্যাব-৩

র‍্যাব জানায়, গত ১৪ জুন হাতিরঝিলের উত্তর নয়াটোলা এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাইল্লা পলাশের সঙ্গে আসামিদের বিরোধ ছিল।

গত ১২ জুন জুমার নামাজ শেষে পশ্চিম রামপুরার বিটিভি ভবনের বিপরীতে লাবিবা ডিপার্টমেন্টাল স্টোরের সামনে পৌঁছালে মারুফ ও তার সহযোগীরা কাইল্লা পলাশকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি মাথায় গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে ডেল্টা হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর হাতিরঝিল থানায় মামলা দায়ের করা হলে র‍্যাব ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত মারুফকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।