ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:১৩
আজকের সর্বশেষ সবখবর

“বিশ্বকাপ ঘিরে উন্মাদনা ও বৈশ্বিক বৈষম্য নিয়ে মন্তব্য শায়খ আহমাদুল্লাহর”

সত্যের কন্ঠ
জুন ১৫, ২০২৬ ১:৪১ অপরাহ্ণ
পঠিত: 45 বার
Link Copied!

 

চলমান ফিফা বিশ্বকাপ ২০২৬ ঘিরে বিশ্বজুড়ে তৈরি হওয়া উন্মাদনার প্রভাব এখন বাংলাদেশেও অনুভূত হচ্ছে। চায়ের আড্ডা থেকে শুরু করে অফিস, বাজার ও অলিগলি—সব জায়গায় আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন ফুটবল।

এই বিশ্বকাপ উন্মাদনার মধ্যেই ভিন্ন এক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন বিশিষ্ট ইসলামী আলোচক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

সোমবার (১৫ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, ২০২২ সালের কাতার বিশ্বকাপে প্রায় ২২০ বিলিয়ন ডলার ব্যয় হয়েছিল। অন্যদিকে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির তথ্য অনুযায়ী, মাত্র ৪০ বিলিয়ন ডলার ব্যয় করলেই প্রতি বছর বিশ্বের প্রায় ৮২ কোটি ৮০ লাখ ক্ষুধার্ত মানুষের খাদ্য চাহিদা পূরণ করা সম্ভব।

তিনি বলেন, একদিকে কোটি কোটি ক্ষুধার্ত মানুষ, অন্যদিকে একটি খেলাকে কেন্দ্র করে বিপুল অর্থ ব্যয়ের এই বাস্তবতা মানবতার সংকটকে তুলে ধরে। তার মতে, এ ধরনের বৈষম্য মানবতার মর্যাদা নিয়ে প্রশ্ন তোলে এবং বৈশ্বিক মূল্যবোধের পুনর্বিবেচনা প্রয়োজন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।