ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:২৯
আজকের সর্বশেষ সবখবর

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২১৬৭ মামলা

সত্যের কন্ঠ
জুন ১৫, ২০২৬ ১:০৮ অপরাহ্ণ
পঠিত: 49 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২১৬৭টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, গত ১৪ জুন রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে ট্রাফিক-রমনা বিভাগে ৭৭টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ১৯৪টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪৩৬টি, ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৭৯টি, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৫৯টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ৩৬০টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ৪২৭টি এবং ট্রাফিক-গুলশান বিভাগে ২৩৫টি মামলা করা হয়।

অভিযানকালে বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের বিরুদ্ধে উল্লেখযোগ্য সংখ্যক মামলা দায়ের করা হয়েছে।

এছাড়াও ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে মোট ৩৭৬টি গাড়ি ডাম্পিং এবং ২৮৮টি গাড়ি রেকার করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।