ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:০২
আজকের সর্বশেষ সবখবর

গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে নিয়ে আসেন জিয়াউর রহমান: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সত্যের কন্ঠ
জুন ১৪, ২০২৬ ৭:৫৭ অপরাহ্ণ
পঠিত: 52 বার
Link Copied!

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ১৯৭৫ সালের সংবিধানের চতুর্থ সংশোধনী এবং ১৬ জুনের সংবাদপত্র বাতিলের কালো আইনের মাধ্যমে দেশের গণমাধ্যম যে অন্ধকার গলিতে ঢুকে পড়েছিল, সেখান থেকে গণমাধ্যমকে মুক্ত আকাশে ফিরিয়ে আনার ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা ঐতিহাসিক।

রোববার (১৪ জুন) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘গণমাধ্যম ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের গণমাধ্যমকে যুগ যুগ ধরে শহীদ জিয়াউর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে, কারণ তিনি স্বাধীন গণমাধ্যমের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে কাজ করেছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ এবং সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ূব ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তথ্যমন্ত্রী তার বক্তব্যে বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ৩৬ বছর বয়সী এক বাঙালি মেজর কোনো নির্দেশ ছাড়াই স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে দিকনির্দেশনা দিয়েছিলেন। একইভাবে ৭ নভেম্বরের ঘটনাকে তিনি ইতিহাসে গুরুত্বপূর্ণ মোড় হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, শহীদ জিয়া বঞ্চিত রাজনৈতিক দলগুলোকে রাজনীতির মাঠে এনে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করেছিলেন এবং ভিন্ন মতকে সম্মান করার সংস্কৃতি গড়ে তুলেছিলেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি শহীদুল ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।