ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:১৮
আজকের সর্বশেষ সবখবর

আলোচিত ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি সাগরকে গ্রেফতার করেছে র‌্যাব

সত্যের কন্ঠ
জুন ১৩, ২০২৬ ১১:৩৩ অপরাহ্ণ
পঠিত: 44 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
মানিকগঞ্জের ঘিওর থানায় দায়েরকৃত চাঞ্চল্যকর ও আলোচিত ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি সাগর (২৮)-কে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (১৩ জুন) ভোরে দিনাজপুর জেলার বোঁচাগঞ্জ থানাধীন আনোড়া এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব-৪ ও র‌্যাব-১৩ এর যৌথ আভিযানিক দল তাকে গ্রেফতার করে।

জানা যায়, গ্রেফতারকৃত সাগরের বাড়ি ঠাকুরগাঁও জেলায় হলেও বৈবাহিক সূত্রে তিনি মানিকগঞ্জের ঘিওর থানার বাসুদেববাড়ী এলাকায় বসবাস করতেন। গত ৫ জুন সকালে ভুক্তভোগী নারী তার স্বামীকে সঙ্গে নিয়ে দৌলতপুর থানার চন্দ্রখোলা গ্রাম থেকে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে ঘিওর থানার নিলুয়া মোড় এলাকায় পৌঁছালে সাগরের নেতৃত্বে ৪ থেকে ৫ জন বখাটে তাদের পথরোধ করে।

এ সময় সাগর ভুক্তভোগীকে পাশের একটি পাটক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে সহযোগীরা ভুক্তভোগীর স্বামীকে মাঠের মধ্যে নিয়ে আটকে রাখে। পরে ভুক্তভোগী ও তার স্বামীর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে আসামিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে ঘিওর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী ও তার স্বামীকে উদ্ধার করে।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে এবং বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হলে এ ঘটনায় ঘিওর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। মামলা রুজুর পরপরই র‌্যাব ঘটনাটির রহস্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে।

পরবর্তীতে গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব-৪ এবং র‌্যাব-১৩ এর যৌথ দল আসামির অবস্থান শনাক্ত করে। এর ভিত্তিতে ১৩ জুন ভোরে দিনাজপুরের বোঁচাগঞ্জ থানার আনোড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।