ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:২১
আজকের সর্বশেষ সবখবর

“জলদস্যু বাহিনীকে অস্ত্র ও খাদ্য সরবরাহের অভিযোগে সবুর শেখ গ্রেফতার; উদ্ধার ৩টি ওয়ান শুটার গান”

সত্যের কন্ঠ
জুন ১২, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ
পঠিত: 89 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

সুন্দরবনের জলদস্যু বাহিনীকে অস্ত্র ও খাদ্য সরবরাহের অভিযোগে মো. সবুর শেখ (৫১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব-৬। এ সময় তার হেফাজত থেকে ৩টি দেশীয় ওয়ান শুটার পাইপগান উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-৬ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ জুন) দুপুর আনুমানিক ২টা ৫০ মিনিটে বাগেরহাট জেলার রামপাল থানাধীন শ্রীফলতলা দক্ষিণপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র‍্যাব-৬ এর স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল। অভিযানে মো. সবুর শেখকে গ্রেফতার করা হয়।

অভিযানকালে তার হেফাজত থেকে কালো প্লাস্টিকের পলিথিনে মোড়ানো অবস্থায় ৩টি দেশীয় তৈরি ওয়ান শুটার পাইপগান উদ্ধার করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় অস্ত্রগুলো জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সবুর শেখ সুন্দরবনের জলদস্যু বাহিনীর অন্যতম সদস্য ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীকে বিভিন্ন সময়ে অস্ত্র ও খাদ্য সরবরাহ করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামির অতীত রেকর্ড পর্যালোচনায় বাগেরহাটের মোংলা থানায় তার বিরুদ্ধে দুটি মামলার তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাকে বাগেরহাটের রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।