বাংলাদেশ দোকান মালিক সমিতি জানিয়েছে, বৃহস্পতিবার (১১ জুন) থেকে সারা দেশে দোকানপাট, বিপণিবিতান ও শপিংমল বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে।
সংগঠনের সভাপতি মো. হেলাল উদ্দিন জানান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন এ সময়সূচির অনুমোদন দেওয়া হয়েছে। তিনি এ সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে ধন্যবাদ জানান।
এর আগে বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে শপিংমল ও দোকানপাট সন্ধ্যা ৭টায় বন্ধ রাখার নির্দেশনা ছিল। ঈদুল আজহার সময় কিছুদিন রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতিও দেওয়া হয়েছিল, তবে পরে আগের নিয়মে ফিরে যাওয়া হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো নির্ধারিত সময় অনুযায়ী রাত ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
