ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:১৬
আজকের সর্বশেষ সবখবর

“ফরিদপুরে পৃথক অভিযানে ১৯.৫ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার”

সত্যের কন্ঠ
জুন ১০, ২০২৬ ৩:৪৬ অপরাহ্ণ
পঠিত: 73 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

ফরিদপুর জেলার কোতয়ালী ও মধুখালী থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে প্রায় ৬ লক্ষ টাকা মূল্যের ১৯.৫ কেজি গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

র‌্যাব সূত্রে জানা যায়, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ৯ জুন ২০২৬ রাত ৭টা ৫০ মিনিটে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন বদরপুর এলাকায় ফরিদপুর–মাগুরা মহাসড়কের ওপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়।

চেকপোস্টে সন্দেহজনক একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১০.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মোস্তফা কামাল (২৭) ও মো. রাশেদুল ইসলাম (২৬)-কে গ্রেফতার করা হয়। তাদের বাড়ি খাগড়াছড়ি জেলার দিঘীনালা থানার উত্তর মিলনপুর এলাকায় বলে জানা গেছে।

অপরদিকে, একই ইউনিটের আরেকটি অভিযানে ১০ জুন ২০২৬ ভোর ৫টা ৪৫ মিনিটে মধুখালী থানাধীন বেল্লাকান্দি এলাকায় চেকপোস্ট স্থাপন করে ৯ কেজি গাঁজাসহ আরও ২ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন মো. মনির হোসেন @ রুবেল (২৬) ও মো. আমির হোসেন (২৪)।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ফরিদপুর, মাগুরাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

র‌্যাব আরও জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।