ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:২৭
আজকের সর্বশেষ সবখবর

“যাত্রাবাড়ীতে ২টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৩ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার”

সত্যের কন্ঠ
জুন ১০, ২০২৬ ২:০৮ অপরাহ্ণ
পঠিত: 47 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ২টি আগ্নেয়াস্ত্র, ১৩ রাউন্ড তাজা গুলি ও একটি প্রাইভেটকারসহ ৩ অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

র‌্যাব সূত্রে জানা যায়, অবৈধ অস্ত্র, সন্ত্রাসী কার্যকলাপ ও মাদক নির্মূলে চলমান অভিযানের অংশ হিসেবে গত ৯ জুন ২০২৬ রাত আনুমানিক ১১টা ৩৫ মিনিটে যাত্রাবাড়ী থানাধীন ডেমরা রোডের কাজলারপাড় এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করা হয়।

চেকপোস্টে একটি প্রাইভেটকারকে থামানোর সংকেত দিলে সেটি নির্দেশনা অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে র‌্যাব সদস্যরা গাড়িটি আটক করে তল্লাশি চালায়। এ সময় গাড়ির ভেতর থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি রিভলভার, ২টি ম্যাগাজিন, ১৩ রাউন্ড তাজা গুলি এবং ১টি গুলির খালি খোসা উদ্ধার করা হয়।

অভিযানে গ্রেফতারকৃতরা হলেন মো. রবিউল ইসলাম (৪৫), মো. মাহবুব আলম মানিক (৩৮) এবং মো. নজরুল ইসলাম (৪৭)। এ সময় তাদের ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং এগুলোর ব্যবহার সম্পর্কে বিস্তারিত তথ্য উদঘাটনে তদন্ত চলছে। পাশাপাশি অবৈধ অস্ত্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।