ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:২১
আজকের সর্বশেষ সবখবর

“রায়হান হত্যা মামলার পলাতক আসামি বিল্লাল মিয়া গ্রেফতার”

সত্যের কন্ঠ
জুন ১০, ২০২৬ ১:৫২ অপরাহ্ণ
পঠিত: 47 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার চাঞ্চল্যকর রায়হান হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি বিল্লাল মিয়া (৩৩)-কে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম ও র‌্যাব-৯, সিলেটের যৌথ আভিযানিক দল।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, হত্যা মামলার পলাতক আসামি বিল্লাল মিয়া ফেনী সদর মডেল থানা এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে গত ৯ জুন ২০২৬ রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে ফেনী জেলার সদর মডেল থানাধীন মধ্য রায়পুরা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার মামলা নং-৩৯, তারিখ-৩১ মে ২০২৬-এর এজাহারভুক্ত পলাতক আসামি বিল্লাল মিয়া, পিতা- দুলাল মিয়া, সাং- খাটিহাতা, থানা- ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা- ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফেনী সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।