ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:১৫
আজকের সর্বশেষ সবখবর

মধুখালীতে র‌্যাবের অভিযান: ৯০ পিস ইয়াবাসহ পেশাদার মাদককারবারি রাজিব গ্রেফতার

সত্যের কন্ঠ
জুন ৭, ২০২৬ ১০:০৭ অপরাহ্ণ
পঠিত: 112 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

ফরিদপুরের মধুখালী থানা এলাকায় একটি সফল অভিযান পরিচালনা করে প্রায় ২৭ হাজার টাকা মূল্যমানের ৯০ পিস ইয়াবাসহ মোঃ রাজিব শেখ (৩২) নামে এক পেশাদার মাদককারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

আজ রোববার (০৭ জুন ২০২৬ খ্রি.) বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটে ফরিদপুর জেলার মধুখালী থানার বকশিচাঁদপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাজিব শেখ ফরিদপুর কোতোয়ালী থানার কানাইপুর গ্রামের মৃত সুলতান শেখের ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বকশিচাঁদপুর এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানে সন্দেহভাজন রাজিব শেখকে আটক করে তল্লাশি করা হলে তার হেফাজত থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক অবৈধ বাজার মূল্য প্রায় ২৭ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত রাজিব একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ উপায়ে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর জেলার মধূখালী’সহ দেশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি সরবরাহ করে আসছিল।

র‌্যাব জানায়, যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং মাদক নির্মূলে “জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নে র‌্যাবের এই আভিযানিক কার্যক্রম কঠোরভাবে অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের লক্ষ্যে উদ্ধারকৃত আলামতসহ তাকে সংশ্লিষ্ট মধুখালী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।