ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:১৪
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে র‍্যাবের পৃথক অভিযান: ৩০২ বোতল বিদেশি মদ ও গাঁজাসহ ৪ মাদককারবারি গ্রেফতার

সত্যের কন্ঠ
জুন ৬, ২০২৬ ৩:১০ অপরাহ্ণ
পঠিত: 30 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি : ময়মনসিংহে পৃথক দুটি সফল অভিযান পরিচালনা করে ৩০২ বোতল বিদেশি মদ এবং ৬ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ৪ জন পেশাদার মাদককারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান এবং ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (০৫ জুন ২০২৬ খ্রি.) রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে সিপিএসসি, র‍্যাব-১৪, ময়মনসিংহের একটি আভিযানিক দল কোতোয়ালী থানার আকুয়া খালপাড় এলাকায় প্রথম অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ কামাল (৪০) নামে এক কারবারিকে তার বসতঘরের সামনে থেকে আটক করা হয়। পরে তার শয়নকক্ষে তল্লাশি চালিয়ে স্টিলের ট্রাংকের ভেতর থেকে ৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পৃথক আরেকটি অভিযানে, আজ শনিবার (০৬ জুন ২০২৬ খ্রি.) ভোর আনুমানিক ৫টা ৪৫ মিনিটে কোতোয়ালী থানার দিঘারকান্দা ঢাকা বাইপাস মোড় সংলগ্ন একটি মাইক্রোবাস স্ট্যান্ডের সামনে পাকা রাস্তায় সন্দেহভাজন একটি পিকআপ গাড়ি থামিয়ে তল্লাশি চালায় র‍্যাব। এ সময় শেরপুর জেলার মোঃ রবিউল ইসলাম (২৮) ও জরিপ মিয়া (২৬) এবং বরিশাল জেলার মোঃ সুজন (৪১) নামের তিন মাদককারবারিকে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পিকআপের পেছনে ত্রিপলের নিচে বিশেষ কায়দায় লুকানো ৩০২ বোতল বিদেশি মদ উদ্ধার এবং পিকআপসহ ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে ময়মনসিংহের কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।