ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:০১
আজকের সর্বশেষ সবখবর

সায়দাবাদে ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: লম্পট আখিল গ্রেফতার

সত্যের কন্ঠ
জুন ৬, ২০২৬ ১২:০৩ অপরাহ্ণ
পঠিত: 78 বার
Link Copied!

স্টাফ রিপোর্টার, ইউনুস হোসেন রনি:

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন সায়দাবাদ এলাকায় ৩ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আখিল আলী (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

অদ্য ০৫/০৬/২০২৬ ইং রোজ শুক্রবার বিকাল ৫:৩০ ঘটিকার সময় সায়দাবাদ আর কে চৌধুরী কলেজ রোড সংলগ্ন, তারা বিল্ডিংয়ের পাশে সাদু মিয়ার বাড়িতে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত আসামি আখিল আলী এবং ভিকটিম শিশুর পরিবার দীর্ঘদিন ধরে ওই বাড়ির পাশাপাশি দুটি কক্ষে বসবাস করে আসছিলেন। ঘটনার সময় ভিকটিমের মা ময়না সরকার দোতলা থেকে নিচে নেমেছিলেন। এই সুযোগে লম্পট আখিল শিশুটিকে ফুসলিয়ে তার নিজের রুমে নিয়ে যায় এবং তাকে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা চালায়।

হঠাৎ শিশুটি চিৎকার করে উঠলে মা ময়না সরকার দ্রুত দৌড়ে উপরে চলে আসেন। রুমে ঢুকে তিনি দেখতে পান শিশুটি সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় কান্নাকাটি করছে। মায়ের চিৎকারে তাৎক্ষণিক আশেপাশের প্রতিবেশীরা ছুটে এসে সেখানে জড়ো হন। পরবর্তীতে ভিকটিমের মা ও প্রতিবেশীরা শিশুটির গোপনাঙ্গে তেল মাখানো অবস্থা দেখতে পান।

ঘটনাটি জানাজানি হওয়ার পর উত্তেজিত জনতা আসামি আখিল আলীকে দরজা খুলতে বলেন। ভেতর থেকে দরজা বন্ধ করে রাখায় প্রায় ১৫ মিনিট পর সে দরজা খোলে। ক্ষুব্ধ জনতা তখন তাকে গণধোলাই দেয়।

পরবর্তীতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে বিষয়টি যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসারকে জানানো হয়। সংবাদ পেয়ে যাত্রাবাড়ী থানার এসআই সৌমিত্র সরকার সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আসামিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন।

আহত আসামিকে প্রথমে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে যাত্রাবাড়ী থানা হেফাজতে নিয়ে আসা হয়। বর্তমানে আসামি থানা হাজতে আটক রয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, ধৃত আসামি আখিল আলী আর কে চৌধুরী কলেজ রোডের গলির ভেতরের ‘আনু মিয়ার খাবার হোটেলে’ কর্মচারী হিসেবে কাজ করতেন।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা গেছে, এই জঘন্য অপরাধের প্রেক্ষিতে একটি মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলার তদন্ত ও পরবর্তী আইনি প্রসেসিং কার্যক্রম চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।