ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:১৩
আজকের সর্বশেষ সবখবর

খুলনার আলোচিত ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি রফিক গ্রেফতার

সত্যের কন্ঠ
জুন ৫, ২০২৬ ৩:০৬ অপরাহ্ণ
পঠিত: 36 বার
Link Copied!

খুলনার সোনাডাঙা থানার আলোচিত ট্রিপল মার্ডার (শাশুড়ি ও দুই সন্তান হত্যা) মামলার প্রধান পলাতক আসামি রফিকুল ইসলাম হাওলাদারকে (৩৮) গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব-৬ ও র‌্যাব-৮-এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বরিশালের কোতোয়ালি থানার কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত রফিকুল ইসলাম হাওলাদার খুলনার দৌলতপুর এলাকার বাসিন্দা। তিনি সোনাডাঙা থানায় দায়ের হওয়া চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার এক নম্বর আসামি ও দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

র‌্যাব জানায়, বিভিন্ন হত্যা, ধর্ষণ, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত পলাতক আসামিদের গ্রেফতারে তারা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রফিককে আটক করা হয়।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে খুলনার সোনাডাঙা থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।