ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:০১
আজকের সর্বশেষ সবখবর

শ্যামলীতে অপহরণ করে মুক্তিপণ আদায়: চক্রের ৯ সদস্য গ্রেফতার

সত্যের কন্ঠ
জুন ৩, ২০২৬ ৩:০৬ অপরাহ্ণ
পঠিত: 31 বার
Link Copied!

রাজধানীর শ্যামলী এলাকায় অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের সক্রিয় ৯ সদস্যকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ।

পুলিশ জানায়, গত ২ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে শ্যামলী বাসস্ট্যান্ড থেকে সাদমান সাকিব (২৭) নামে এক যুবককে ছুরির ভয় দেখিয়ে একটি গলিতে নিয়ে আটকে রাখে চক্রের সদস্যরা। পরে তার পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।

ভুক্তভোগী রাজি না হলে তাকে মারধর ও হত্যার হুমকি দেওয়া হয়। এ সময় টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে জাহিদ হোসেন (২০) নামে একজনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য ও প্রযুক্তিগত সহায়তায় অভিযান চালিয়ে চক্রের আরও ৮ সদস্যকে গ্রেফতার করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, চক্রটি শ্যামলী ও আশপাশের এলাকায় পথচারীদের অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।