ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:০১
আজকের সর্বশেষ সবখবর

“ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার একমাত্র আসামি হাসিব চৌধুরী গ্রেফতার”

সত্যের কন্ঠ
জুন ৩, ২০২৬ ৩:০০ অপরাহ্ণ
পঠিত: 48 বার
Link Copied!

 

ফরিদপুর কোতয়ালী থানার ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার একমাত্র আসামি হাসিব চৌধুরী (২১)-কে রাজধানীর লালবাগ এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

র‌্যাব সূত্রে জানা যায়, ফেসবুকের মাধ্যমে পরিচয়ের পর ভিকটিমের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে হাসিব চৌধুরী। পরে ২০২৪ সালের ১১ ফেব্রুয়ারি ফরিদপুরের চরকমলাপুর এলাকার একটি রেস্টুরেন্টে বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিমকে ধর্ষণ করে। এ সময় সে ঘটনাটির ভিডিও ও ছবি ধারণ করে নিজের মোবাইল ফোনে সংরক্ষণ করে।

পরবর্তীতে ধারণকৃত ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভিকটিমের কাছে ১০ লাখ টাকা দাবি করে। ভিকটিম টাকা দিতে অস্বীকৃতি জানালে সে ভিডিও ও ছবিগুলো বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পর আসামিকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি শুরু করে র‌্যাব-১০।

এরই ধারাবাহিকতায় সোমবার (২ জুন) রাত আনুমানিক ৮টা ৫ মিনিটে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীর লালবাগ থানাধীন পলাশীর মোড় এলাকায় অভিযান পরিচালনা করে মামলার একমাত্র আসামি হাসিব চৌধুরীকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি দীর্ঘদিন বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে দুটি স্মার্টফোন, দুটি পরিচয়পত্র, বিভিন্ন ব্যাংকের চারটি এটিএম কার্ড এবং একটি ইলেকট্রিক ভ্যাপ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।