ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:০১
আজকের সর্বশেষ সবখবর

“যাত্রাবাড়ীতে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পেশাদার ছিনতাইকারী সাদ্দাম গ্রেফতার”

সত্যের কন্ঠ
জুন ২, ২০২৬ ১২:০১ পূর্বাহ্ণ
পঠিত: 40 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী দিদারুল আলম হৃদয় ওরফে সাদ্দাম (৩১)-কে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (০১ জুন ২০২৬ খ্রি.) সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল হাসেম রোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত সাদ্দাম এলাকার একজন চিহ্নিত ও পেশাদার ছিনতাইকারী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ও মামলা রয়েছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।