ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:০১
আজকের সর্বশেষ সবখবর

“মিরপুরে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জন গ্রেফতার”

সত্যের কন্ঠ
জুন ১, ২০২৬ ১১:৫৯ অপরাহ্ণ
পঠিত: 46 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১ জুন ২০২৬ খ্রি.) মিরপুর মডেল থানা সূত্রে এ তথ্য জানানো হয়।

সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় থানা এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

গ্রেফতারদের মধ্যে রয়েছেন— মোঃ মিলন (৩৫), মোঃ শাওন (৩১), মোঃ দীন ইসলাম (৪২), মোঃ আলম (৪০), মোঃ আলি হোসেন (৪০), মোঃ আবরার আবির (২১), মোঃ রাজিব হোসেন (৩২), মেহেদি হাসান (২৯), আরিফুল ইসলাম (২৪), মাহমুদুল হাসান (২৪), দেলোয়ার হোসেন (৩০), মোঃ রানা (৩৬), মোঃ সাগর ইসলাম (২৭), মোঃ খোরশেদ আলম (২৮), হাবিবুর রহমান (২৮), শাহাদত হোসেন (১৯), মোঃ সোহাগ (৪০), ইব্রাহিম কালু (২০), রাসেল (১৮), মোঃ রাকিব (২০), ফয়সাল মিয়া (২০), তানভীরুল ইসলাম (২০), রিমন রায়হান (১৮), মোঃ আমিনুল ইসলাম (৪৪), এ কে এম আশরাফ সিদ্দিকী (৪২), মোঃ ইউসুফ আলী (৪১), মোঃ তুহিন হোসাইন (৩০) ও মোঃ রিপন (২৮)।

মিরপুর মডেল থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।