ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৫৪
আজকের সর্বশেষ সবখবর

ঈদুল আজহায় পশুর হাটে কড়াকড়ি নজরদারি

সত্যের কন্ঠ
মে ২৫, ২০২৬ ১:৪৬ অপরাহ্ণ
পঠিত: 51 বার
Link Copied!

পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে পশুর হাটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব-৩।

র‌্যাব জানায়, ঈদকে কেন্দ্র করে দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন পশুর হাটে পর্যাপ্ত টহল মোতায়েন করা হয়েছে। কোনোভাবেই যাতে পশুবাহী যানবাহনকে নির্দিষ্ট হাটে জোরপূর্বক নেওয়া না হয়, সে বিষয়ে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এ ধরনের কোনো অনিয়ম পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া হাটগুলোতে ছিনতাই, অজ্ঞান পার্টি ও জাল টাকার ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বড় হাটগুলোতে র‌্যাবের কন্ট্রোল রুম, ওয়াচ টাওয়ার এবং জাল টাকা শনাক্তকরণ মেশিন রাখা হয়েছে।

জনগণকে নিরাপদ লেনদেন নিশ্চিত করতে বেশি বেশি ক্যাশলেস ও কার্ডের মাধ্যমে অর্থ লেনদেনের পরামর্শও দিয়েছে র‌্যাব-৩।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।