ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০২
আজকের সর্বশেষ সবখবর

৩২ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে মুগদা থানা পুলিশ

সত্যের কন্ঠ
মে ২৪, ২০২৬ ৬:০৫ অপরাহ্ণ
পঠিত: 52 বার
Link Copied!

রাজধানীর মুগদা থানা এলাকার দক্ষিণ মান্ডা থেকে ৩২ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে মুগদা থানা পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৪ মে) ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটে দক্ষিণ মান্ডা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি প্রাইভেটকারে থাকা তিন নারী ও দুই পুরুষসহ মোট পাঁচজন মাদক কারবারি পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ি রেখে পালিয়ে যায়।

পরে প্রাইভেটকারটি তল্লাশি করে ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে গাঁজা পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।

পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।