ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:১৬
আজকের সর্বশেষ সবখবর

“পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণ চুক্তির পর্যালোচনা সম্মেলন ব্যর্থ; গভীর হতাশা জাতিসংঘ মহাসচিবের”

সত্যের কন্ঠ
মে ২৩, ২০২৬ ৪:০২ অপরাহ্ণ
পঠিত: 40 বার
Link Copied!

 

কোনো ঐকমত্য ছাড়াই শেষ হয়েছে পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণ চুক্তির ১১তম পর্যালোচনা সম্মেলন। গুরুত্বপূর্ণ এই বৈঠকটি ব্যর্থ হওয়ায় গভীর হতাশা প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে জানান, সম্মেলন ব্যর্থ হওয়ায় মহাসচিব এটিকে বিশ্বকে আরও নিরাপদ করার একটি বড় সুযোগ হাতছাড়া হিসেবে দেখছেন।

বিবৃতিতে বলা হয়, সদস্য রাষ্ট্রগুলোর অংশগ্রহণ ও প্রচেষ্টাকে স্বাগত জানানো হলেও শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়নি, যা বর্তমান বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিতে অত্যন্ত উদ্বেগজনক।

আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষ করে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং পরমাণু শক্তিধর দেশগুলোর অস্ত্র আধুনিকায়নের প্রতিযোগিতার মধ্যে এই ব্যর্থতা শান্তি প্রচেষ্টাকে বড় ধরনের ধাক্কা দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

জাতিসংঘ মহাসচিব বিশ্ব নেতাদের প্রতি সংলাপ ও কূটনৈতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়ে বলেছেন, পরমাণু যুদ্ধের ঝুঁকি কমাতে সব ধরনের যোগাযোগের পথ খোলা রাখতে হবে।

তিনি আরও পুনর্ব্যক্ত করেন, পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গঠনই জাতিসংঘের নিরস্ত্রীকরণ নীতির সর্বোচ্চ অগ্রাধিকার এবং এ লক্ষ্য অর্জনে প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।