ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৫৪
আজকের সর্বশেষ সবখবর

“চাঞ্চল্যকর গণধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১৬ বছর পলাতক আসামি গুলশান থেকে গ্রেফতার ”

সত্যের কন্ঠ
মে ১১, ২০২৬ ১:১০ অপরাহ্ণ
পঠিত: 56 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

চাঞ্চল্যকর গণধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘ ১৬ বছর ধরে পলাতক আসামি মোঃ সাইফুল ইসলাম (৩৮)’কে ঢাকা মহানগরীর গুলশান থানাধীন এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৩।

র‍্যাব সূত্রে জানা যায়, র‍্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগরীর গুলশান-১, রোড নং-৩৩, বাড়ি নং-১২ এলাকা থেকে ১০ মে ২০২৬ তারিখ আনুমানিক দুপুর ০১:৫০ ঘটিকায় তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি মোঃ সাইফুল ইসলাম (৩৮), পিতা- সিকেন্দার, সাং- লং শিবার দীঘির পাড়, থানা- নড়িয়া, জেলা- শরীয়তপুর।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ২০০৯ সালের ২৬ সেপ্টেম্বর কামরাঙ্গীরচর এলাকার আশ্রাফাবাদ নৌকা ঘাট সংলগ্ন বেরিবাঁধ এলাকায় ভিকটিম শিউলি আক্তার (১৪) তার বান্ধবীর সঙ্গে ঘুরতে গেলে পরবর্তীতে তাকে আসামি ও তার সহযোগীরা জোরপূর্বক নৌকায় তুলে বুড়িগঙ্গা নদীর মাঝখানে নিয়ে যায়। সেখানে নৌকার মাঝিকে নদীতে ফেলে দিয়ে ভিকটিমকে সংঘবদ্ধ ধর্ষণ করে এবং পরে একটি বাড়ির কক্ষে তালাবদ্ধ অবস্থায় আটকে রাখে। পরবর্তীতে ভিকটিমের পরিবার তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এবং চিকিৎসা শেষে কামরাঙ্গীরচর থানায় মামলা দায়ের করে।

মামলার বিচার শেষে ২২ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৪ এর বিচারক চারজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন এবং প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে র‍্যাব-৩ সূত্রে জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।