ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:১৬
আজকের সর্বশেষ সবখবর

৫ মন্ত্রী নিয়ে পশ্চিমবঙ্গে যাত্রা শুরু শুভেন্দু সরকারের

সত্যের কন্ঠ
মে ৯, ২০২৬ ২:৩১ অপরাহ্ণ
পঠিত: 48 বার
Link Copied!

ভারতের পশ্চিমবঙ্গে ইতিহাস গড়ে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তিনি নতুন মন্ত্রিসভাও গঠন করেছেন, যেখানে পাঁচজন মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এই মন্ত্রিসভায় যারা আছেন তারা হলেন— অগ্নিমিত্রা পাল, নিসীথ প্রামাণিক, দিলীপ ঘোষ, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডু।

শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

প্রথমবারের মতো এই রাজ্যে বিজেপি সরকার গঠন করেছে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে দীর্ঘদিন কমিউনিস্টদের শাসন এবং এরপর প্রায় ১৫ বছর তৃণমূল কংগ্রেসের শাসন ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। সেই ধারাবাহিকতা ভেঙে এবার নতুন রাজনৈতিক পরিবর্তন ঘটল।

একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন শুভেন্দু অধিকারী। সময়ের পরিবর্তনে এখন তিনি সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্বে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।