ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:১৬
আজকের সর্বশেষ সবখবর

“যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননে নতুন উত্তেজনা, ইসরায়েলের উচ্ছেদ নির্দেশ”

সত্যের কন্ঠ
মে ৮, ২০২৬ ৩:৪৪ অপরাহ্ণ
পঠিত: 26 বার
Link Copied!

 

চলমান যুদ্ধবিরতির মধ্যেই আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে লেবানন-এর দক্ষিণাঞ্চলে। শুক্রবার (৮ মে) দক্ষিণাঞ্চলীয় শহর টায়ার-এর পূর্বদিকে অবস্থিত আল-আব্বাসিয়াহ গ্রামের বাসিন্দাদের ঘরবাড়ি ছেড়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিচাই আদরাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এই নির্দেশ জারি করেন।

নির্দেশনায় বলা হয়, গ্রামটির বাসিন্দাদের অবিলম্বে ঘরবাড়ি ছাড়তে হবে এবং নিরাপদ আশ্রয়ের জন্য অন্তত ১০০০ মিটার দূরে খোলা জায়গায় সরে যেতে হবে।

বর্তমানে লেবানন-এ যুদ্ধবিরতি কার্যকর থাকলেও বাস্তবে দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘর্ষ বাড়ছে। হিজবুল্লাহর দাবি, ইসরায়েলি ড্রোন ও যুদ্ধবিমান নিয়মিতভাবে লেবাননের আকাশসীমা লঙ্ঘন করছে এবং সীমান্তবর্তী গ্রামগুলোকে লক্ষ্যবস্তু করছে।

অন্যদিকে ইসরায়েলের দাবি, হিজবুল্লাহর তৎপরতা মোকাবিলা করতেই এই সতর্কতামূলক উচ্ছেদ নির্দেশ দেওয়া হয়েছে।

আল-আব্বাসিয়াহ গ্রামে জোরপূর্বক উচ্ছেদ আদেশের পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দক্ষিণ লেবাননের বহু মানুষ ইতোমধ্যেই বাস্তুচ্যুত হয়ে মানবেতর জীবনযাপন করছেন বলে জানিয়েছে ত্রাণ সংস্থাগুলো। তারা বলছে, বারবার উচ্ছেদ আদেশের কারণে সাধারণ মানুষের নিরাপদ আশ্রয়ের জায়গা ক্রমেই সংকুচিত হয়ে আসছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।