ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:১৫
আজকের সর্বশেষ সবখবর

লোহিত সাগরের দিকে অগ্রসর হচ্ছে ফরাসি বিমানবাহী রণতরী ‘চার্লস দ্য গল’: ফ্রান্সের সেনাবাহিনী

সত্যের কন্ঠ
মে ৬, ২০২৬ ৯:১৭ অপরাহ্ণ
পঠিত: 56 বার
Link Copied!

ফ্রান্সের বিমানবাহী রণতরী ‘চার্লস দ্য গল’- এর নেতৃত্বাধীন নৌবহর লোহিত সাগর ও এডেন উপসাগরের দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে ফ্রান্সের সেনাবাহিনী। যুক্তরাজ্যের সঙ্গে যৌথভাবে ভবিষ্যতে হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার একটি আন্তর্জাতিক মিশনের প্রস্তুতির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। খবর রয়টার্সের।

বুধবার (৬ মে) এক বিবৃতিতে ফরাসি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বিমানবাহী এই নৌবহর সুয়েজ খাল অতিক্রম করেছে এবং এখন লোহিত সাগরের দক্ষিণ অংশের দিকে অগ্রসর হচ্ছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বিমান হামলা শুরু করার পরপরই এই নৌবহর পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন করা হয়। এটি সমুদ্রে টানা চার থেকে পাঁচ মাস অবস্থান করতে সক্ষম।

ফ্রান্স ও যুক্তরাজ্য পরিস্থিতি অনুকূলে এলে, হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল সুরক্ষিত রাখতে একটি আন্তর্জাতিক মিশনের নেতৃত্ব দেওয়ার উদ্যোগ নিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।