ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৩৪
আজকের সর্বশেষ সবখবর

সামাজিক মূল্যবোধ পুনরুদ্ধারে বিএনসিসি’র সাথে কাজ করবে সরকার: শিক্ষামন্ত্রী

সত্যের কন্ঠ
মে ৬, ২০২৬ ৯:১৫ অপরাহ্ণ
পঠিত: 63 বার
Link Copied!

সমাজে বিদ্যমান মূল্যবোধের অবক্ষয় রোধ এবং তা পুনরুদ্ধারে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (৬ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধকে নীতিগত বা পলিসিগতভাবে কীভাবে উন্নত করা যায়, সে বিষয়ে বৈঠকে প্রধানমন্ত্রীর সাথে বিস্তারিত আলোচনা হয়েছে। সামাজিক এই মূল্যবোধ ফিরিয়ে আনার লক্ষ্যে সরকার বিএনসিসি’র মতো শৃঙ্খলিত সংগঠনের সাথে একযোগে কাজ করবে বলেও  জানান তিনি।

একই বৈঠকে উপস্থিত শিক্ষার্থীদের শিক্ষা পদ্ধতি নিয়ে আলোকপাত করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমে গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের জন্য আনন্দঘন শিক্ষার পরিবেশ নিশ্চিত করা হচ্ছে। দেশের প্রতিটি শিক্ষার্থীকে সুনাগরিক হিসেবে গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।