ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৩১
আজকের সর্বশেষ সবখবর

সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠনের উদ্যোগে এতিম শিশুদের জন্য সেহরির আয়োজন

সত্যের কন্ঠ
মার্চ ১৪, ২০২৬ ১২:২৩ অপরাহ্ণ
পঠিত: 167 বার
Link Copied!

রবিউল ইসলাম নিপ্পন, নিজস্ব প্রতিবেদক:
পবিত্র রমজান মাস উপলক্ষে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অবস্থিত ইশা আতুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানার এতিম শিশুদের জন্য ব্যতিক্রমধর্মী সেহরির আয়োজন করেছে সামাজিক সংগঠন সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন

শুক্রবার (১৩ মার্চ ২০২৬) ভোররাতে সংগঠনটির উদ্যোগে এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। রমজান মাসে সাধারণত বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হয়ে থাকে। তবে প্রচলিত সেই ধারার বাইরে গিয়ে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের কথা বিবেচনা করে তাদের জন্য সেহরির আয়োজন করে সংগঠনটি।

আয়োজকরা জানান, এতিম ও অসহায় শিশুদের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে হাসি ফোটানোই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। এ ধরনের উদ্যোগের মাধ্যমে সমাজে মানবিকতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত হবে বলেও আশা প্রকাশ করেন তারা।

এই আয়োজনের মাধ্যমে মাদ্রাসার এতিম শিশুরা সম্মানজনক পরিবেশে সেহরি গ্রহণ করে রোজা রাখার সুযোগ পায়, যা তাদের মাঝে আনন্দ ও উৎসাহের সৃষ্টি করে।

এ সময় উপস্থিত ছিলেন *সত্যের কণ্ঠ পত্রিকার প্রধান সম্পাদক মোঃ মাসুম পারভেজ*, সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোঃ দেলোয়ার হোসেন ও ইমতিয়াজ কবির। এছাড়াও সংগঠনের মহাসচিব মোসাদ্দেক বিল্লাহ আবির, অর্থ সম্পাদক মোঃ ইকরাম হোসেন নিলয়, দপ্তর সম্পাদক মোহাম্মাদ আল রাফি সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন এবং কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এতিম, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।