জনমুখী সব বিষয়ে নতুন সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহের কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জনগণ কেন্দ্রিক সম্পর্কে গুরুত্ব দিচ্ছে ভারত। স্থানীয় সরকারের উন্নয়নে কীভাবে কাজ করা যায়, এসব বিষয়ে আলোচনা হয়েছে।
দুই দেশের মধ্যে প্রতিনিধি আদান-প্রদান, দক্ষতা উন্নয়ন কর্মসূচিসহ বেশ কিছু বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলেও জানান প্রণয় ভার্মা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
